Answer for সিম ক্লোন কি জিনিষ?

সিম ক্লোন হলো এক ধরনের ফিশিং । ক্লোন দ্বারা হুবহু কোন জিনিসের নকল করা বুঝায় । যদি আপনার সিম ক্লোন হয় তবে বুঝবেন আপনার সিমের ন্যায় আরো একটি নকল সিম কেও ব্যবহার করছে । এটার মাধ্যমে আপনার সিমের সকল তথ্য অন্য ক্লোনকৃত সিমে চলে যায়। যেমন আপনার সিমের ব্যালেন্স,কল লিস্ট সহ সব তথ্য ক্লোনকৃত সিমে চলে যায় । এতে অনেক সময় অপরাধীরা সিম ক্লোন এর সুযোগ নিয়ে অপরাধ করে থাকে । তাই আপনার সিম ক্লোন করে যদি কেও অপরাধ করে তবে সেক্ষেত্রে পুলিশ আপনাকে ধরবে । আশা করি বুঝতে পারছেন । আর কিছু বলার থাকলে কমেন্ট করুন ।